নেপালের জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠিত হলেও, সংসদ সদস্যদের বসার জন্য পর্যাপ্ত স্থান না থাকায় অধিবেশন শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির সংসদ ভবন গত বছর বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
সংসদ ভবনটি মেরামতের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। এর পরিবর্তে একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও, সেই নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন ভবনটি চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে প্রস্তুত হতে পারে। যদিও এর নির্মাণ কাজ গত অক্টোবর মাসেই শেষ হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে নতুন সংসদ সদস্যদের কোথায় বসানো হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রিপোর্টারের নাম 

























