মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হতে দেখা গেছে। গত শনিবার রণতরিটিকে ওমান উপকূলে অবস্থান করতে দেখা গেলেও, পরবর্তীতে এটি উত্তর-পশ্চিম দিকে হরমুজ প্রণালির অভিমুখে যাত্রা করে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশন এই রণতরিটির ছবি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকটি ছবি শেয়ার করে দাবি করেছে, ছবিগুলোতে গত শনিবার সমুদ্রে অবস্থানরত রণতরিটির কার্যক্রম স্পষ্ট দেখা যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























