ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরানের সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বেসামরিকদের মার্কিন সতর্কতা

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান সামরিক উদ্দেশ্যে যেসব স্থাপনা ব্যবহার করে, সেগুলোর ভেতরে ও বাইরে অবস্থানকারী বেসামরিকদের নিরাপত্তার ‘গ্যারান্টি দিতে পারবে না’। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অবস্থান বৈধ সামরিক লক্ষ্যস্থল হতে পারে বলেও তারা সতর্ক করেছে।

রোববার সামাজিক মাধ্যম এক্স-এ সেন্টকম জানায়, ইরানের কর্তৃপক্ষ সামরিক অভিযান চালাতে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলো ব্যবহার করছে। ইস্পাহান, শিরাজ ও দেজফুলের মতো শহরগুলো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একমুখী হামলা চালাতে ব্যবহার করা হচ্ছে।

এ ধরনের অনুশীলন বেসামরিকদের বিপন্ন করবে বলে সতর্ক করেছে সেন্টকম। তারা বলেছে, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থানগুলো সুরক্ষিত মর্যাদা হারাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ সামরিক লক্ষ্যস্থলে পরিণত হবে।

সেন্টকম ইরানি কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলেছে, তারা জেনেশুনে বেসামরিকদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানের বেসামরিকদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন এই কমান্ড। বিবৃতিতে সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনী বেসামরিক বিমানবন্দর, হোটেল ও আবাসিক এলাকাগুলোতে ইচ্ছাকৃতভাবে নির্বিচার হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপরাধ লোকজনের নিরাপত্তাকে বিপন্ন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ইরানের সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বেসামরিকদের মার্কিন সতর্কতা

আপডেট সময় : ০৬:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬