ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা: চীন ও যুক্তরাষ্ট্রের ভিন্ন প্রতিক্রিয়া

ইরানের বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের ঘটনাকে ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে অভিহিত করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে এই নির্বাচনকে ইরানের সংবিধান অনুযায়ী নেওয়া তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করেন। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তাদের শাসনব্যবস্থা পরিবর্তনে বাইরের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, কোনো ‘কালার রেভল্যুশন’ বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনওই সাধারণ মানুষের সমর্থন পাবে না।

অন্যদিকে, ইরানের নতুন নেতা নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, নতুন নেতার নাম ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে এবং ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি খুশি নই।’ কিলমিড এই কথোপকথনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর আলি খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ৩৭ বছর ধরে তিনি ইরানের নেতৃত্ব দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হন। এরপর রোববার তেহরান সময় মধ্যরাতের ঠিক পরেই ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হচ্ছে অমিত ও তানজিদের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা: চীন ও যুক্তরাষ্ট্রের ভিন্ন প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬