ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঈদে ফাহমিদা নবীর তিন নতুন গান: সুরের মূর্ছনায় মুগ্ধ শিল্পী

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে শ্রোতাদের জন্য একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। এবার তার কণ্ঠে শোনা যাবে তিনটি নতুন গান, যার সুর করেছেন শামস সুমন। ‘দুঃখের দলিল’, ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’ শিরোনামের এই গানগুলোর গীতিকার গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

জানা গেছে, গীতিকার গোলাম মোর্শেদের উদ্যোগেই গানগুলো প্রকাশের পরিকল্পনা করা হয়। ফাহমিদা নবী ও গোলাম মোর্শেদ দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। সেই সূত্রেই গোলাম মোর্শেদ শামস সুমনের সুর করা একটি গান ফাহমিদা নবীকে শোনান। গানটি শিল্পীর ভালো লাগলে পরে আরও দুটি গান শোনানো হয় এবং সেগুলোও তার পছন্দ হয়। এরপরই তিনটি গানে কণ্ঠ দেন ফাহমিদা নবী। গত কয়েক মাস ধরে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।

ফাহমিদা নবীর জন্য তিনটি গানের সুর করা প্রসঙ্গে শিল্পী ও সুরস্রষ্টা শামস সুমন বলেন, “শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাইই মূলত তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ ২৫ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালো লাগে। পরে আরও দুটি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা আপা গাইলেন।”

ফাহমিদা নবী এই তিনটি গান নিয়েই ভীষণ আশাবাদী। তিনি বলেন, “সুমন খুব ভালো সুর করে। তার সুরের মাঝে নব্বই দশকের একটি বিশেষত্ব আছে যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। সুমন খুব ভালো মনের মানুষ এবং তার সুরের মাঝে ভীষণ আবেগ আছে, যা শিল্পীকে স্বাচ্ছন্দ্যে পরম ভালো লাগা নিয়ে গাইতে উদ্বুদ্ধ করে। আমি সত্যিই সুমনের সুরের মূর্ছনায় এ তিনটি গানেই যেন শব্দে শব্দে, সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন।” এই একক গানগুলোর মধ্যে একটি কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে ঈদে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ঈদে ফাহমিদা নবীর তিন নতুন গান: সুরের মূর্ছনায় মুগ্ধ শিল্পী

আপডেট সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬