ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। গত ৮ মার্চ সিঙ্গাপুরের জুরং এলাকায় অবস্থিত মসজিদ আসাফাহতে এই মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লুৎফর নাহার। এছাড়াও সিঙ্গাপুরের স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।

ইফতার শেষে বাংলাদেশ, সিঙ্গাপুরসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জি এম সালাহউদ্দিন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের নতুন স্পিকার মেজর হাফিজ, নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা: ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬