ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। নতুন এই নেতাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের খবরও পাওয়া গেছে।
আল-জাজিরার বরাত দিয়ে জানা যায়, শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি “সম্মানের সাথে” তার বাবার কাজ চালিয়ে যাবেন এবং “কঠিন পরীক্ষার মুখেও” ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। তিনি আরও যোগ করেন, রাশিয়া তেহরানের পাশে থাকবে এবং “তেহরানের প্রতি অটল সমর্থন ও সংহতি নিশ্চিত করবে।” উল্লেখ্য, মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।
অন্যদিকে, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি নন বলে জানা গেছে। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ‘আমি খুশি নই’। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
রিপোর্টারের নাম 
























