ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি মন্তব্য করেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ অবৈধ এবং এটি মার্কিন জনগণের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, কংগ্রেস ট্রাম্পকে আরেকটি প্রজন্মকে এক অন্তহীন যুদ্ধে টেনে নেওয়ার অনুমতি দিতে পারে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রকে এক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নাগরিকদের জীবন কেন উৎসর্গ করতে চাইছেন? শাসনব্যবস্থার পরিবর্তন? এমন একটি যুদ্ধকে প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টাও অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। এটি এমন এক যুদ্ধ, যার ভিত্তি মিথ্যা। এমন যুদ্ধ, যা আমাদের নিরাপদ করবে না।’
রিপোর্টারের নাম 
























