ইরান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারে স্থানীয় সময় রবিবার রাত ৩টার দিকে বেশ কয়েকটি হামলা চালানো হয়, তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। দোহা থেকে আল জাজিরার একজন প্রতিনিধি জানিয়েছেন, শহরজুড়ে অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শুধু কাতার নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও এই হামলা ছড়িয়ে পড়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিত্রা এলাকায় একটি ড্রোন হামলায় ৩২ জন নাগরিক আহত হয়েছেন। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 

























