জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগরীর আংশিক কমিটি ঘোষণা করেছে। এস এম জিয়াউল আনোয়ারকে সভাপতি এবং সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়েছে। জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটি অনুমোদন দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাগপার মহানগর কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দলের মুখপাত্র রাশেদ প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. আরিফ হোসেন, আবদুস সাত্তার, মশিউর মূলক, মো. মোস্তফা কামাল, মো. আনিসুর রহমান টিটু এবং আহমেদ মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সোহেল রানা, মোহাম্মদ সামছুল ইসলাম, মো. নাদিম মাহমুদ, রেজাউল ইসলাম জসিম এবং মাহমুদ আল সামস।
সংগঠনিক সম্পাদক পদে উত্তরে নাজমুল হাসান এবং দক্ষিণে মো. নাদিম আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তরে ইফাজ বিন ইসমাইল এবং দক্ষিণে সান্টু শিকদার।
এছাড়াও, দপ্তর সম্পাদক পদে মো. ওসমান গনি, সহ-দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌসিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শিমুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম এবং তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ জাহিনকে মনোনীত করা হয়েছে। মো. তামিম সিকদার, মো. সিফাত, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদী হাসান, মো. টিটু মিয়া, নাদিম হাসান খান, মো. সুমন, মো. আনোয়ার হোসেন এবং মো. রোকনুজ্জামান কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
রিপোর্টারের নাম 























