ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে চার সমঝোতা স্মারক সই: শক্তিশালী হচ্ছে গণমাধ্যম ও তথ্য বিনিময়

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে গণমাধ্যম ও তথ্য বিনিময় সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এই চুক্তিগুলো সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকগুলোর আওতায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে বাংলাদেশের তথ্য আদান-প্রদান, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি পাবে। বিশেষ করে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা ও সম্প্রচার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সফর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই চুক্তিগুলো দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে কথা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও তথ্যপ্রযুক্তিগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাংলাদেশ ও চীনের মধ্যে চার সমঝোতা স্মারক সই: শক্তিশালী হচ্ছে গণমাধ্যম ও তথ্য বিনিময়

আপডেট সময় : ০৮:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬