ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বন্ধুত্বের Tribute: রাজু-ইমনের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটক

দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এমদাদ এইচ ভূঁইয়া রাজু তার এক প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানাতে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে শরীয়তপুরের সোবাহানের সাথে তার পরিচয় হয় এবং একসময় গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ২০০৭ সালে সেই বন্ধু সোবাহানের আত্মহত্যার ঘটনা রাজুকে ভীষণভাবে নাড়া দেয়। বন্ধুর প্রতি এই ঋণ শোধ করতেই রাজু তার জীবনের গল্প এবং বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাটকটি নির্মাণ করেছেন।

যুক্তরাষ্ট্রে নির্মিত এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু নিজেই, তার নিজের নামে। বন্ধুর সোবাহান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন (অর্ণব)। এছাড়া, নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মায়া, যেখানে অভিনয় করেছেন নন্দিত নায়িকা অধরা খান।

যুক্তরাষ্ট্র থেকে এমদাদ এইচ ভূঁইয়া রাজু জানান, ‘আমার বন্ধু সোবাহান আমাকে কাজ শিখিয়েছে এবং আমার আজকের অবস্থানে আসার পেছনে তার বড় ভূমিকা ছিল। তার আত্মহত্যার ঘটনা আমি মেনে নিতে পারিনি। তাকে প্রায়ই স্বপ্নে দেখতাম। ইমনের সাথে পরিচয় হওয়ার পর আমার বন্ধুকে নিয়ে গল্প করি এবং পরবর্তীতে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই প্রযোজনা। যেহেতু আমি প্রথম অভিনয় করছি, তাই কিছু ভুল-ত্রুটি থাকতে পারে। দর্শক যেন তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’

এবারই প্রথম অধরা খান এ ধরনের কোনো নাটকে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি নেগেটিভ। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য এটি একটি এক্সপেরিমেন্ট ছিল। আমি যে ভিন্ন চরিত্রেও অভিনয় করতে পারি, তা নিজেও অনুধাবন করলাম। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

বন্ধুত্বের Tribute: রাজু-ইমনের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটক

আপডেট সময় : ০৫:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬