ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মৃত্যুর গুজব প্রসঙ্গে শিল্পী হায়দার হোসেনের বক্তব্য: ‘আমি সুস্থ ও ভালো আছি’

সম্প্রতি সংগীতশিল্পী হায়দার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে মৃত্যুর যে গুজব ছড়িয়েছে, তা তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই এমন খবর ছড়িয়ে পড়লে শিল্পী ও তার ভক্তকুলে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি নিয়ে তিনি নিজেও বেশ বিব্রত বলে জানিয়েছেন।

হায়দার হোসেন বলেন, ‘এ ধরনের গুজব অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর প্রচার করা উচিত নয়। আমি সুস্থ আছি এবং ভালো আছি।’ তিনি আরও জানান, এই গুজবের পর থেকে তিনি একের পর এক ফোন পাচ্ছেন এবং এতে তিনি বেশ ঝামেলায় পড়েছেন।

এর আগে, ২০২২ সালের জুন মাসে হায়দার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তার হার্টে একটি রিং পরানো হয়েছিল। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘উইনিং’–এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং পরবর্তীতে পপসম্রাট আজম খানের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছিলেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাঁইসা গেছি’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

মৃত্যুর গুজব প্রসঙ্গে শিল্পী হায়দার হোসেনের বক্তব্য: ‘আমি সুস্থ ও ভালো আছি’

আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬