ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘এই হাসিটাই আমার সঙ্গে মানায়’, সংগ্রামের দিনগুলো মনে করে আবেগপ্রবণ সুনেরাহ

নিপুণ অভিনয়শৈলী দিয়ে শোবিজ অঙ্গনে অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। তবে সম্প্রতি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের মানসিক টানাপোড়েন ও দীর্ঘদিনের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সুনেরাহ জানান, সম্প্রতি আয়নায় নিজের দিকে তাকিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। নিজের চোখের দৃষ্টিতে এমন কিছু লক্ষ্য করেন, যা তাকে বিচলিত করে তোলে। সেই অনুভূতিকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক—যেকোনো নামেই অভিহিত করা যেতে পারে। অভিনেত্রী বলেন, ‘অনুভূতিটা ছিল বেশ অস্পষ্ট। কোনো সুনির্দিষ্ট কারণ না থাকলেও মনে হচ্ছিল কোথাও যেন বড় কোনো অপূর্ণতা রয়ে গেছে।’

তবে এই নেতিবাচক অনুভূতির কাছে হার মানতে নারাজ সুনেরাহ। তিনি জানান, নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে এবং একটি প্রাণবন্ত ও আনন্দময় জীবন অতিবাহিত করতে তিনি প্রতিদিন নিজের ওপর কাজ করছেন। জীবনের কঠিন সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন, তার পথচলার এমন কিছু সংগ্রামের গল্প আছে যা তিনি সচরাচর কাউকে বলেন না। সেই বন্ধুর পথ তিনি একাই পাড়ি দিয়েছেন। আর নিজের এই ত্যাগের মহিমাকে তিনি কোনোভাবেই বৃথা যেতে দিতে চান না।

নিজের প্রতি নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সুনেরাহ আরও বলেন, তিনি সবসময় হাসিখুশি ও সুখী থাকতে চান। কারণ এই হাসিটাই তার ব্যক্তিত্বের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই। কোনো ব্যক্তি বা পরিস্থিতি যেন তার জীবন থেকে এই সুখ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে তিনি এখন অনেক বেশি সচেতন। নিজের সুন্দর ভবিষ্যৎ আর মানসিক শান্তির জন্য এই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েই নিজের বক্তব্য শেষ করেন এই তারকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে চাঁদা দিতে অস্বীকৃতি: যুবককে ছুরিকাঘাতে হত্যা

‘এই হাসিটাই আমার সঙ্গে মানায়’, সংগ্রামের দিনগুলো মনে করে আবেগপ্রবণ সুনেরাহ

আপডেট সময় : ০৮:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬