ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

তিন দফা দাবি আদায়ে ৮ নভেম্বর শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু

তিন দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আবারও আন্দোলনে নামছেন। আগামী ৮ নভেম্বর (শনিবার) থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।

প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন মিলে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের মোর্চার ব্যানারে এই আন্দোলন শুরু হবে।

দাবি বাস্তবায়ন পরিষদের এই আন্দোলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষক সংগঠন অংশ নিচ্ছে।

জোটের কর্মসূচির বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, “কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও আমাদের দাবি বাস্তবায়ন করছেন না। তাই আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “প্রাথমিকের ডিজি, সচিব ও উপদেষ্টা সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে আন্তরিক হলেও, অর্থ মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই কালক্ষেপণ করছে। শিক্ষকরা এবার আন্দোলনের মাধ্যমেই তাদের দাবি আদায় করবে।”

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি বলেন, “শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারীর অভিশাপ থেকে মুক্তি পেতে চান। ৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে দাবি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকরা শ্রেণীবৈষম্য থেকেও মুক্তি আদায় করবেন।”

সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বয়ক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “নিয়োগ যোগ্যতা অনুযায়ীই আমরা সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি করছি। বারবার আমরা মন্ত্রণালয়ে এর যৌক্তিকতাও প্রমাণ করেছি। কিন্তু সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের কথা উঠলেই অর্থ মন্ত্রণালয়ের খাজাঞ্চিতে টান পড়ে।”

১০ম গ্রেড বাস্তবায়নের আরেক সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা বলেন, “বারবার প্রতারিত হওয়ায় শিক্ষকরা এখন রাজপথকেই বেছে নিয়েছেন। আশা করি কর্তৃপক্ষ শিক্ষকদের পালস বুঝবেন।” তিনি ৮ নভেম্বর সব শিক্ষককে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান।

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো:

১০ম গ্রেডে বেতন নির্ধারণ।

১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান।

শতভাগ বিভাগীয় পদোন্নতি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

তিন দফা দাবি আদায়ে ৮ নভেম্বর শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু

আপডেট সময় : ০৪:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫