ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ড্যাফোডিলে পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিয়ে গোলটেবিল বৈঠক

‘অর্থবহ পর্যটন: পরিকল্পনা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাসে। মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে পর্যটন খাতের নীতিনির্ধারক ও অংশীজনরা বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বিশিষ্ট পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক ড. উলফগ্যাং জর্জি আর্ল্ট। আলোচনায় উঠে আসে যে, বিশ্বজুড়ে পর্যটন খাতের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ব্যবসায়িক মডেল তৈরির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (ATAB), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্স ও হোটেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আক্ষেপ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটকের আগমন এখনো অনেক কম। তাই পর্যটন খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাস পেরোতেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

ড্যাফোডিলে পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিয়ে গোলটেবিল বৈঠক

আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬