ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। সোমবার বিকেলে টাঙ্গাইলের সাগরদীঘি এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিজ বাড়ি থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি বুকে মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহিদের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপাচার্য ড. মোশারফ হোসেন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাহিদের জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স বনাম স্পেন: সেমিফাইনালে গতির লড়াই বনাম কৌশলী ফুটবল

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১২:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬