দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু নির্বাচনের মাত্র ১৯ ঘণ্টা আগে উচ্চ আদালতের এক আদেশে শাকসু নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় সেই স্বপ্ন থমকে গেছে। চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হলেও, পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
নির্বাচন স্থগিত হওয়ার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছিলেন। বর্তমানে নির্বাচনের অপেক্ষায় থাকা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা প্রশাসনের নীরবতায় চরম ক্ষোভ প্রকাশ করছেন। দ্রুত নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 
























