জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ ও গণনা শেষে এর পরের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
বুধবার (৫ নভেম্বর) টিচার্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জকসু নির্বাচন কমিশন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
ফলাফল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ২৩ ডিসেম্বর, চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রিপোর্টারের নাম 





















