ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প: ছয় শতাধিক শিক্ষার্থীর সেবা গ্রহণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই জনসেবামূলক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলা এই ক্যাম্পটিতে মোট সাতটি কর্নার জুড়ে ১৪টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে।

এই কর্নারগুলোর মধ্যে ছিল ফ্রি ওষুধ কর্নার, ভেষজ কর্নার, প্রকাশনা কর্নার, ফুড কর্নার, মেহেদি কর্নার, টুকিটাকি কর্নার এবং বুটিক কর্নার।

সংগঠনটির শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি মাথায় রেখেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা চেষ্টা করেছি বোনদের জন্য কিছু ব্যতিক্রমধর্মী সেবা রাখার।” তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী তাদের ক্যাম্প থেকে বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ব্যানারভিত্তিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আমরা কাজ করতে পারিনি। গত সেপ্টেম্বরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কারণেই সময়োপযোগী এই আয়োজনটি করতে পেরেছি।”

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া নাভা বলেন, “আমাদেরকে দীর্ঘদিন কোনো প্রোগ্রাম আয়োজন করতে দেওয়া হয়নি, একরকম কোণঠাসা করে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর থেকেই আমরা মেয়েদের জন্য একটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করছিলাম। অবশেষে আজ তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “আজকের এই প্রোগ্রামটি সত্যিই খুব প্রশংসনীয়। মেয়েদের জন্য একসঙ্গে ফ্রি মেডিকেল সেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার এই উদ্যোগটি খুবই অনুপ্রেরণামূলক। আমি আশা করি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প: ছয় শতাধিক শিক্ষার্থীর সেবা গ্রহণ

আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫