কাতারের রাজধানী দোহায় নতুন করে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাতে এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে একই দিনে কাতারের গুরুত্বপূর্ণ শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন আঘাত হানে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে কাতার বিমানবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, তারা তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইরানের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া কাতারের দিকে ধেয়ে আসা বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এই উত্তপ্ত পরিস্থিতির খবর নিশ্চিত হওয়া গেছে।
রিপোর্টারের নাম 
























