মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এক জরুরি নির্দেশনায় গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত অঞ্চলটি ত্যাগ করতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশনায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে, যা মার্কিন নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে। তাই নাগরিকদের জানমালের সুরক্ষায় দ্রুত বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। এই নির্দেশের আওতাভুক্ত দেশগুলো হলো: বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা (ফিলিস্তিন), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
রিপোর্টারের নাম 
























