ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে যে, তাদের বিমানবাহিনী ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরান থেকে আসা এসইউ-২৪ মডেলের এই যুদ্ধবিমান দুটিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শুধু যুদ্ধবিমানই নয়, কাতারের নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের আগ্রাসী তৎপরতা রুখে দিয়েছে। মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয় যে, ইরান থেকে ছোড়া সাতটি ব্যালিস্টিক মিসাইল এবং পাঁচটি ড্রোনকেও সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে কাতার। এই ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, ৯ জন আটক

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

আপডেট সময় : ১১:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬