ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

‘শত্রুদের অনুতপ্ত হতে হবে’, দীর্ঘমেয়াদি যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। সংঘাতের তৃতীয় দিনে নিজেদের আত্মরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তেহরান জানিয়েছে, যেকোনো মূল্যে লড়াই চালিয়ে যেতে এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা যেকোনো মূল্যে নিজেদের ভূখণ্ড এবং আমাদের ছয় হাজার বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা যে ভুল হিসাব-নিকাশ করছে, তার জন্য তাদের অবশ্যই অনুতপ্ত হতে হবে।”

লারিজানি তার বার্তায় যুক্তরাষ্ট্রের সমরশক্তির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে বলেন, ইরান কোনো ক্ষণস্থায়ী লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। তার মতে, ওয়াশিংটনের তুলনায় তেহরান দীর্ঘস্থায়ী সংঘাত মোকাবিলায় মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, লারিজানির এই বক্তব্য অঞ্চলটিতে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। সংঘাতের তৃতীয় দিনে এসে ইরানের এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

‘শত্রুদের অনুতপ্ত হতে হবে’, দীর্ঘমেয়াদি যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৯:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬