ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনির নিহত হওয়ার ঘটনার পর ট্রাম্প দাবি করেছেন, খামেনি তাকে হত্যার জন্য একাধিকবার পরিকল্পনা করেছিলেন।
রোববার সন্ধ্যায় একজন আন্তর্জাতিক সংবাদকর্মীর সঙ্গে আলাপকালে ট্রাম্প অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে এই মন্তব্য করেন। তিনি বলেন, খামেনি তাকে লক্ষ্যবস্তু করার আগেই তিনি পাল্টা ব্যবস্থা নিয়েছেন। ট্রাম্পের ভাষ্যমতে, “সে আমাকে পাওয়ার আগেই আমি তাকে পেয়ে গেছি। তারা অন্তত দুই বার আমাকে হত্যার চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমিই তাকে প্রথমে ধরতে সক্ষম হলাম।”
উল্লেখ্য, গত শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক বিশেষ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে আসে। সেখানে তিনি দাবি করেন, খামেনি তাকে প্রাণে মারার যে চেষ্টা চালিয়েছিলেন, এটি তারই পাল্টা জবাব।
ইরানের শীর্ষ নেতার এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্পের এই মন্তব্য খামেনি হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং ব্যক্তিগত আক্রোশের বিষয়টিকেই আরও স্পষ্ট করে তুলল।
রিপোর্টারের নাম 






















