ইরানে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো স্থলসেনা মোতায়েন নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে তেহরানের বিরুদ্ধে ভবিষ্যতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি এক বক্তব্যে হেগসেথ জানান, ইরানি ভূখণ্ডে এই মুহূর্তে আমেরিকার কোনো ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা পদাতিক বাহিনী নেই। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘অবিবেচক’ কোনো আচরণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সামরিক কৌশলের অংশ হিসেবে নিজেদের সম্ভাব্য পরিকল্পনাগুলো জনসমক্ষে প্রকাশ করতে অনীহা দেখিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কী ধরনের সামরিক বিকল্প বেছে নিতে পারে, তা আগেভাগে প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না। মূলত রণকৌশলগত গোপনীয়তা বজায় রাখতেই তিনি বিস্তারিত তথ্য প্রদান থেকে বিরত থাকেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হেগসেথের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















