সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এই তথ্য নিশ্চিত করেছেন।
আইএইএ প্রধান জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানিতে কোনো ক্ষতির চিহ্ন মেলেনি। সংস্থার গভর্নর বোর্ডে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় একটি হামলা হয়েছে। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো তথ্য দেননি।
রিপোর্টারের নাম 



















