ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার থেকে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একযোগে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই ভয়াবহ আক্রমণেই গুরুতর জখম হয়েছিলেন মানসুরেহ খোজাস্তেহ। এর আগে একই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সর্বোচ্চ নেতার পর এবার তাঁর স্ত্রীর মৃত্যুর মধ্য দিয়ে ইরানের শীর্ষ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ আনুষ্ঠানিকভাবে মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর খবরটি প্রচার করে। গত কয়েকদিন ধরে চলা এই রক্তক্ষয়ী হামলা ও পাল্টাপাল্টি উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এখন চরম সংকটের মুখে পড়েছে।
রিপোর্টারের নাম 



















