ইরানের রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ আলিরেজা আরাফি। রোববার ইরানের এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে এই অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। ইরানের শাসনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, এই পরিষদে অন্তর্ভুক্ত থাকেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন মনোনীত আইন বিশেষজ্ঞ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আলিরেজা আরাফিকে আইনজ্ঞ সদস্য হিসেবে এই উচ্চপর্যায়ের কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং পরবর্তী স্থায়ী নেতৃত্ব নির্ধারণের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবে। আলিরেজা আরাফির অন্তর্ভুক্তি দেশটির বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















