ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে প্রতিবেশী দেশ ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার ইরাকি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদি এই তথ্য নিশ্চিত করেছেন।

বাসেম আল আওয়াদি এক বিবৃতিতে বলেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা শোকসন্তপ্ত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার এই ঘটনা একটি প্রকাশ্য আগ্রাসন, যা মানবিক ও নৈতিক রীতিনীতির চরম পরিপন্থী। ইরাক সরকার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। শোক চলাকালীন ইরাকের রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ও খামেনির শাহাদাত: ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬