ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, সংঘর্ষে নিহত অন্তত ৯

পাকিস্তানের করাচিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শহরটিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট অভিমুখে বিক্ষোভকারীদের হামলার চেষ্টাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ।

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা গেছে, উত্তেজিত জনতা কনস্যুলেট ভবনের জানালা লক্ষ্য করে ভাঙচুর চালাচ্ছে এবং ভবনের কিছু অংশে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা হার্ডলাইনে যায়। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা ‘এধি রেসকিউ সার্ভিস’ জানিয়েছে, রণক্ষেত্রে পরিণত হওয়া ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে শহরজুড়ে এখনও থমথমে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি বাচ্চু: খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান

করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, সংঘর্ষে নিহত অন্তত ৯

আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬