ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় ভারত-শাসিত কাশ্মীরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যুর খবর আসার পর শ্রীনগরের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ।
বিক্ষোভে উত্তাল কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে প্রতিবাদকারীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। এসময় তাঁদের হাতে শোকের প্রতীক হিসেবে কালো পতাকার পাশাপাশি লাল ও হলুদ পতাকা দেখা যায়। সমাবেশটি শান্তিপূর্ণ থাকলেও অংশগ্রহণকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
বিক্ষোভে অংশ নেওয়া ৪০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা সৈয়দ তৌফিক তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের প্রিয় নেতা শহীদ হওয়ায় আমরা আজ গভীরভাবে শোকাহত। এই ক্ষতি অপূরণীয় এবং আমাদের পুরো সম্প্রদায় আজ শোকে মুহ্যমান।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খামেনির মৃত্যুতে কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















