ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর হাতে নতুন আইজিপির র‍্যাংক ব্যাজ পরিধান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে তিনি দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি আরআরএফ সিলেট-এর কমান্ড্যান্ট এবং খুলনা, ঢাকা ও সিলেটের যথাক্রমে ৩য়, ৫ম ও ৭ম এপিবিএন-এর অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ সদর দপ্তর এবং এসপিবিএন-এ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে চরম বৈষম্য: ১৮ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একজন চিকিৎসক

প্রধানমন্ত্রীর হাতে নতুন আইজিপির র‍্যাংক ব্যাজ পরিধান, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬