ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

স্বাধীনতার পর প্রথম: বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে ঐতিহাসিক নথি তৈরি করছে ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দায়িত্ব পালনকারী বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রমকে একটি ঐতিহাসিক দলিলে রূপ দিতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীনতার পর এই প্রথম এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সাংবিধানিক এই সংস্থা। পর্যবেক্ষকদের অভ্যর্থনা থেকে শুরু করে ভোটকেন্দ্র পরিদর্শন এবং অন্যান্য সব কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরির লক্ষ্যে ৩৩ সদস্যের একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদকে সদস্য সচিব করে এই কমিটি গঠিত হয়েছে। এতে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামসহ নির্বাচন কমিশন সচিবালয়, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে গত বুধবার এ তথ্য জানানো হয়।

ওই অফিস আদেশে বলা হয়েছে, কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের সার্বিক পর্যবেক্ষণ প্রক্রিয়াকে একটি সুসংগঠিত ফ্রেমে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য এই প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটির মূল দায়িত্ব হলো বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ করা, তাদের বিভিন্ন কার্যক্রমের রাইটআপ ও আলোকচিত্র সংকলন করা এবং চূড়ান্ত প্রকাশনার জন্য প্রস্তুত করা। এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং তাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

স্বাধীনতার পর প্রথম: বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে ঐতিহাসিক নথি তৈরি করছে ইসি

আপডেট সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬