ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক এমপি জয়নুল আবদীন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে জয়নুল আবদীন ফারুক নিজেই তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। গত ১৭ ফেব্রুয়ারি থেকে কানিজ ফাতেমা এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমার পরিবার সূত্রে জানা গেছে, দুটি ধাপে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জয়নুল আবদীন ফারুক এমপির সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন এবং নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি মো. ফখরুল ইসলাম। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও, নোয়াখালী জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছে। জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো ও সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

সাবেক এমপি জয়নুল আবদীন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল

আপডেট সময় : ০৩:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬