ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ আগুন, অক্ষত মিস্ত্রি-কর্মচারীরা; ব্যাপক ক্ষয়ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে রক্তি নদীর তীরে নোঙর করা একটি পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ‘মাছরাঙা’ নামের ওই হাউজবোটটিতে আগুন লাগে। সৌভাগ্যবশত, অগ্নিকাণ্ডের সময় নৌকায় কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এই আগুনে হাউজবোটটির ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি গোলাম রব্বানীর দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন কেবল মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই হাউজবোটের পেছনের অংশে জেনারেটর চালানো অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে দ্রুত স্থানীয়রা, আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী এবং আশপাশের লোকজন একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে হাউজবোটটির ভেতরের একটি ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

হাউজবোট ‘মাছরাঙা’র মালিক মোহাম্মদ জামান (ঢাকা) জানান, মেরামতের সময় জেনারেটর চালুর কারণে শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে তার নৌকার একটি ফ্রিজসহ অনেক মালামাল পুড়ে গেছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ আগুন, অক্ষত মিস্ত্রি-কর্মচারীরা; ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬