ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণ দেখিয়ে তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় তিনি তার অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার কর্তৃক ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে চরম বৈষম্য: ১৮ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একজন চিকিৎসক

পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগ

আপডেট সময় : ০২:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬