ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততার ওপর ত্রাণমন্ত্রীর জোর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির পথ পরিহার করে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং নির্বাচনি ইশতেহারের সফল বাস্তবায়নে কর্মকর্তাদের মেধা ও শ্রমের সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের মালিক হিসেবে জনগণের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী বিনির্মাণে সরকারি কাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, সরকারি অর্থের অপচয় কোনোভাবেই কাম্য নয়। প্রতিটি প্রকল্পের উপযোগিতা যাচাই করে তা গ্রহণ করতে হবে এবং কাজের মান অক্ষুণ্ন রাখতে মাঠ পর্যায়ে নিবিড় তদারকি বা মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। কর্মকর্তাদের জনবান্ধব ও পেশাদার আচরণের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্প-সাহিত্যচর্চা রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততার ওপর ত্রাণমন্ত্রীর জোর

আপডেট সময় : ১১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬