ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত দুই প্রশাসক দায়িত্ব গ্রহণের পরপরই রাজধানী থেকে সন্ত্রাস নির্মূলের কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে তারা দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানেও আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, দুর্নীতি ও চাঁদাবাজির মতো ব্যাধি মোকাবিলা করে প্রশাসনকে গতিশীল করাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, “রাজধানীতে দুর্নীতি ও চাঁদাবাজির যে দুষ্টচক্র রয়েছে, তা ভেঙে প্রশাসনকে জনমুখী ও সচল করাই আমাদের প্রধান লক্ষ্য। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” উভয় প্রশাসকই রাজধানীকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















