ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট: ৩ মার্চ থেকে অনলাইনে, থাকছে ৫ জোড়া বিশেষ ট্রেনও

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৩ মার্চ থেকে অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে পাওয়া যাবে।

মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। টিকিট বিক্রির ক্ষেত্রে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি হবে। অন্যদিকে, পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট পাওয়া যাবে প্রতিদিন দুপুর ২টা থেকে।

যাত্রীসেবা বাড়াতে এবার ঈদে অতিরিক্ত ৫ জোড়া (১০টি) বিশেষ ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ দ্রষ্টব্য হিসেবে, ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। এছাড়া, স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে পরদিন ভোর ৫টা ৪৫ মিনিটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট: ৩ মার্চ থেকে অনলাইনে, থাকছে ৫ জোড়া বিশেষ ট্রেনও

আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬