ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি এবং তাদের প্রকাশিত বিতর্কিত পুস্তকসমূহ বাজেয়াপ্ত করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট রাজধানীতে এক জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বাদ জোহর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

পূর্বঘোষিত এই জাতীয় সম্মেলনে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং মাওলানা আরসাদ রাহমানীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা উপস্থিত থাকবেন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরের সকল জোন কমিটি পূর্ণাঙ্গ করা হবে। পাশাপাশি আসন্ন জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরের প্রতিটি জোন—খিলগাঁও, বারিধারা, উত্তরা, লালবাগ-চকবাজার, মোহাম্মদপুর, মিরপুর, কেরানীগঞ্জ ও সাভার—এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বৈঠক থেকে আসন্ন জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম এবং আপামর নবীপ্রেমী তাওহিদী জনতার প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬