ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আধুনিক ও ইসলামী মূল্যবোধে গড়া প্রজন্মই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে: ড. সালেহ হাসান নকীব

বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, আধুনিক জ্ঞান এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তিনি শিক্ষাব্যবস্থাকে তাওহিদিক প্যারাডাইমভিত্তিক করার গুরুত্বারোপ করেন।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় ‘ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের’ বার্ষিক পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. নকীব উল্লেখ করেন, আল্লাহ তা’আলা কেবল সৃষ্টিই করেন না, বরং তার সৃষ্টির রক্ষণাবেক্ষণও করেন। তাই সৃষ্টিজগতের প্রতি দায়িত্ববোধ, যত্নশীলতা এবং জবাবদিহিতার চেতনা শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করা জরুরি। তিনি মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে এই শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ আদর্শ শিক্ষক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম এবং তাহফিজুল কোরআনের সমন্বয়ে নৈতিক, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কথা বলেন, যেখানে শিক্ষাভীতি সৃষ্টি হয় না এবং হোমওয়ার্ক ফ্রি ব্যবস্থার কারণে অভিভাবকদের কোচিংয়ের অতিরিক্ত চাপ বহন করতে হয় না।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইয়েদ হাম্মাদুল করিম বলেন, শিক্ষা যতই আধুনিক হোক না কেন, তা যদি কুরআন ও সুন্নাহর শিক্ষার সঙ্গে সমন্বিত না হয়, তাহলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে তার পূর্ণ কার্যকারিতা অর্জন সম্ভব নয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। এছাড়াও পবিত্র কুরআন তিলাওয়াত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

আধুনিক ও ইসলামী মূল্যবোধে গড়া প্রজন্মই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে: ড. সালেহ হাসান নকীব

আপডেট সময় : ১০:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬