ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

টিফিনের রুটিতে ব্লেড: কোকোলা কারখানায় তদন্ত কমিটির পরিদর্শন, আলামত জব্দ

বরিশালের গৌরনদী হরিসেনা প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুর টিফিনের রুটিতে ধারালো ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন। শনিবার রাত ৯টা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা কারখানা পরিদর্শন করে বিভিন্ন ধরনের আলামত জব্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম নুরুল আলম মৃধা, সদস্য গৌরনদী মেডিকেল অফিসার সৌভিক সরকার এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাস। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিষয়টি জানতে পেরে গত ২৩ জুলাই গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা নিরূপণ, খাবারের মান যাচাই এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তিন দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করতে বলা হয়েছিল।

এ বিষয়ে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার ব্যবস্থাপক আব্দুজ জাহের জানান, তদন্ত কমিটি তাদের কাজ করছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তারা ৩ মিলিমিটার ছিদ্রযুক্ত চালুনি দিয়ে ময়দা চেলে তারপর রুটি তৈরি করেন। এছাড়া কারখানায় মেটাল ডিটেক্টর বসানো রয়েছে। তার ধারণা, রুটিতে ব্লেড পাওয়া একটি ষড়যন্ত্রও হতে পারে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার দাবি জানান।

তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দর শেখ বলেন, যেহেতু কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের এই কারখানা থেকেই রুটিগুলো প্রস্তুত করা হয়, তাই শিশুদের টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় গঠিত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা কারখানা পরিদর্শন করেছেন। কারখানা থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে বিচার-বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসঙ্গত, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী হরিসেনা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গেলে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে সে তাৎক্ষণিক বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে অবহিত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

টিফিনের রুটিতে ব্লেড: কোকোলা কারখানায় তদন্ত কমিটির পরিদর্শন, আলামত জব্দ

আপডেট সময় : ১০:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬