ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানার দেলভোগ দয়হাটা এলাকা থেকে তুষার শেখ (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে। তার কাছ থেকে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ নামক ফেন্সিডিল জাতীয় মাদক এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, তুষার শেখের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬