ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সিলেটে কর্নেল অলির বিস্ফোরক মন্তব্য: ‘শেখ হাসিনার বিচার সোহরাওয়ার্দী উদ্যানে, রশি নিয়ে প্রস্তুত থাকুন’

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) সিলেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে বিস্ফোরক মন্তব্য করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখন তো মাঝে মাঝে শুনি আপা আসবেন, সাথে দুলাভাইও আসবেন নাকি? আপনারা প্রস্তুত থাকবেন ফাঁসির রশি নিয়ে। এই ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে।’

শনিবার বিকেলে সিলেটে এই মহাসমাবেশে সভাপতির বক্তব্যে কর্নেল অলি আহমদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে, বিএনপির প্রধানমন্ত্রী না।’ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পদক্ষেপ স্মরণ করে তারেক রহমানকে ‘দালাল-চাটুকারদের কথা না শুনে নিজের বিবেক দিয়ে সংস্কারগুলো’ করার আহ্বান জানান।

এলডিপি সভাপতি আরও বলেন, ১১ দলীয় ঐক্যজোট প্রস্তাব দিয়েছিল যে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না, কিন্তু তা গ্রহণ করা হয়নি। তিনি তারেক রহমানকে দেশের মানুষের প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলার প্রশংসা করে কর্নেল অলি আহমদ বলেন, তিনি ১৯৭৫ সালের পর থেকে জামায়াতের রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের শৃঙ্খলা ও দলের ঐক্যের প্রশংসা করেন, যা সশস্ত্র বাহিনীতেও বিরল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

সিলেটে কর্নেল অলির বিস্ফোরক মন্তব্য: ‘শেখ হাসিনার বিচার সোহরাওয়ার্দী উদ্যানে, রশি নিয়ে প্রস্তুত থাকুন’

আপডেট সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬