ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জবি টিএসসি আধুনিকায়নে গাছের গোঁড়ায় কংক্রিট: শিক্ষার্থীদের উদ্বেগ, ক্ষতিপূরণের আশ্বাস প্রক্টরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসি আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে পরিবেশগত সচেতনতার অভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রকল্পের অংশ হিসেবে টিএসসি এলাকায় থাকা বেশ কয়েকটি পুরনো গাছের গোড়া পর্যন্ত কংক্রিটের ঢালাই দেওয়ায় গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং পরিবেশ-সচেতন মহল।

সরেজমিনে দেখা গেছে, টিএসসি এলাকার বিভিন্ন গাছের চারপাশে এমনভাবে কংক্রিটের ঢালাই করা হয়েছে যে শিকড়ের চারপাশে খোলা মাটির পরিমাণ প্রায় নেই বললেই চলে। এতে বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ, বাতাস চলাচল এবং শিকড়ে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যে অল্প কয়েকটি বড় গাছ রয়েছে, সেগুলোই শিক্ষার্থীদের ছায়া, স্বস্তি ও প্রাকৃতিক পরিবেশের অন্যতম উৎস। আধুনিকায়নের নামে এসব গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। এক শিক্ষার্থী বলেন, “উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যদি ক্যাম্পাসের সবুজ পরিবেশ ধ্বংসের কারণ হয়, তাহলে তা টেকসই উন্নয়ন হতে পারে না। গাছ বাঁচিয়েই উন্নয়ন করতে হবে।”

ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, “গাছের গোঁড়ায় যদি মাটি না থাকে এবং পুরো এলাকায় যদি কংক্রিট দিয়ে ঢালাই করা হয়, তাহলে গাছ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না। যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং এটি দীর্ঘমেয়াদি হলে গাছটি মারা যাবে।”

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ বিষয়ে অবগত আছেন জানিয়ে বলেছেন, “মিস্ত্রিরা ভুলবশত ঢালাই দিয়েছে। এটা কালকে ঠিক করে দেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

জবি টিএসসি আধুনিকায়নে গাছের গোঁড়ায় কংক্রিট: শিক্ষার্থীদের উদ্বেগ, ক্ষতিপূরণের আশ্বাস প্রক্টরের

আপডেট সময় : ১০:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬