ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার দাবিতে ঐক্যজোটের সভা

দেশের নিকাহ রেজিস্ট্রারদের কর্মক্ষেত্র বা অধিক্ষেত্র কর্তন না করে বরং বর্তমান ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক নিয়োগকালীন অধিক্ষেত্র অবসর গ্রহণ পর্যন্ত বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট। শনিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এই দাবি উত্থাপন করেন।

বক্তারা অভিযোগ করেন, অতীতে কিছু সরকার ক্ষমতার অপব্যবহার করে সুশাসন ও মানবিক অধিকার খর্ব করেছে। বিশেষ করে, এমপিদের ডিও লেটারের প্রভাবে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অনেক ইউনিয়নকে দ্বিখণ্ডিত করে নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে পূর্বের নিকাহ রেজিস্ট্রারদের আয় রোজগার কমে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এ ধরনের অমানবিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ঐক্যজোটের পক্ষ থেকে আরও দাবি জানানো হয় যে, নিকাহ রেজিস্ট্রারদের সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের যে বিদ্যমান বিধান রয়েছে, সেটিকে সরাসরি নিয়োগের আইনে পরিণত করতে হবে। এর মাধ্যমে এই পেশায় যুক্ত পরিবারগুলোর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তারা মনে করেন।

সংগঠনের আহ্বায়ক ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী ড. এএসএম কাদের কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র কাজী ছাব্বীর, সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন, যুগ্ম-আহ্বায়ক কাজী সৈয়দ মো. আবু ছাইদ, কাজী মাছিহুর রহমান এবং সমন্বয়ক কাজী মহিউদ্দিন সাদেকসহ আরও অনেকে। তৃণমূল পর্যায়ের চারটি সংগঠন— বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সমন্বয়ে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট গঠিত হয়েছে বলে সভায় জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার দাবিতে ঐক্যজোটের সভা

আপডেট সময় : ১০:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬