ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

টেলিটক কর্মকর্তাদের কড়া বার্তা মন্ত্রীর: চাই দৃশ্যমান অগ্রগতি ও উন্নত সেবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটকের সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের মানুষ যেন টেলিটকের কাছ থেকে উন্নত ও আধুনিক সেবা পায়।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনকল্যাণে তার পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে নিরলস কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি জনবান্ধব সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। টেলিটককেও সেই লক্ষ্য পূরণে সেবার মানোন্নয়নে কাজ করতে হবে, যাতে এর দৃশ্যমান উন্নয়ন স্পষ্ট হয়।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

মতবিনিময়কালে কর্মকর্তারা টেলিটকের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

টেলিটক কর্মকর্তাদের কড়া বার্তা মন্ত্রীর: চাই দৃশ্যমান অগ্রগতি ও উন্নত সেবা

আপডেট সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬