ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ সিটি প্রশাসকের সাক্ষাৎ, উন্নয়নের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটিসহ দেশের নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের নতুন দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রশাসকরা তাদের কর্মকালীন সময়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আহ্বান জানান। একইসঙ্গে তারা নিজ নিজ নগরীর উন্নয়নে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছয় প্রশাসককে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার। নগরের শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে তারা এখন থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ সিটি প্রশাসকের সাক্ষাৎ, উন্নয়নের অঙ্গীকার

আপডেট সময় : ০১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬