ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

জুনিয়র বৃত্তির ফল ২৫ ফেব্রুয়ারি, সুবিধা পাবে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল, যার মাধ্যমে দেশের ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী মেধা ও সাধারণ বৃত্তি পেতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফল প্রকাশ করা হতে পারে।

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আগামী ২৫ ফেব্রুয়ারি জুনিয়র বৃত্তির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট বোর্ডগুলোতে পাঠানো হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দুই বছর ধরে এই সুবিধা ভোগ করবে। মেধাবৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৫৬০ টাকা পাবে। অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ৩৫০ টাকা করে পাবে।

এর আগে, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। বর্তমানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফল প্রক্রিয়াকরণের কাজ করছে।

বোর্ডভিত্তিক এই বৃত্তি বণ্টন করা হবে। কোটা অনুযায়ী, ঢাকা বোর্ডে ৩ হাজার ৬৩৫ জন মেধাবৃত্তি এবং ৭ হাজার ৭৯০ জন সাধারণ বৃত্তি পাবে। ময়মনসিংহ বোর্ডে ৯৬৭ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৭৩ জন সাধারণ বৃত্তি; রাজশাহী বোর্ডে ১ হাজার ৯২৬ জন মেধাবৃত্তি ও ৪ হাজার ১২৮ জন সাধারণ বৃত্তি; কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭৭ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৫৯৩ জন সাধারণ বৃত্তি; সিলেট বোর্ডে ৯৪৮ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৩০ জন সাধারণ বৃত্তি; বরিশাল বোর্ডে ৮৭৩ জন মেধাবৃত্তি ও ১ হাজার ৮৭১ জন সাধারণ বৃত্তি; যশোর বোর্ডে ১ হাজার ৬৬২ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৫৬১ জন সাধারণ বৃত্তি; চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২১০ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৫৯৩ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮০২ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৮৬১ জন সাধারণ বৃত্তি পাবে।

এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল। মোট ৪০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে বরাদ্দ ছিল। প্রতিটি বিষয়ের জন্য ৩ ঘণ্টা সময় নির্দিষ্ট ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই ইস্যুতে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

জুনিয়র বৃত্তির ফল ২৫ ফেব্রুয়ারি, সুবিধা পাবে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী

আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬